মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২

কম্পিউটার ও কিছু তথ্য :


*)  কম্পিউটারে  System Restore  বন্ধ করে রাখুন:
কারন এতে  Virus সহ অন্যান্য ফাইল জমে থাকে যা অপারেটিং সিস্টেম
পুনরায় সেটাপ দিলে ও মুছে না এবং  System Restore  করার সময় পুনরায় চলে আসে
System Restore বন্ধ করার জন্য মাই কম্পিউটারে রাইট ক্লিক করে
Properties সিলেক্ট করে System Restore ট্যাব এ যান এবং
Turn off System Restore on all drives  এর টিক তুলে দিন

*)  কম্পিউটারে অনেক পরিবর্তন করা নিজের মত সাজিয়ে নেওয়া যায়
এজন্য Run    gpedit.msc  লিখে
OK  করে যে অপশন আসবে তা থেকে আপনি আপনার পছন্দ মতো
পরিবর্তন করতে পারবেনতবে অবশ্যই এই অপশনটি সাবধানে ব্যবহার করবেন

*)  কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে যেকোনো  Cleaner Software
ব্যবহার করুন

*)  কম্পিউটারকে সবসময় বাতাস চলাচল করে এমন স্থানে রাখা ভালো যাতে
কম্পিউটারে তাপ বাড়তে না পারে

*)  কম্পিউটারে যাতে পোকা মাঁকড় না ঢুকতে পারে সেদিকে নজর রাখবেন

*)  কম্পিউটারে সবসময়  ANTI-VIRUS  ব্যবহার করুন এবং একাধিক
কম্পিউটার থাকলে আপডেট ফাইলআলাদা ভাবে নামান
এতে আপনার প্রতিটি কম্পিউটারে  ANTI-VIRUS
আলাদা করে আপডেট করতে হবে নাযদি আপনার কম্পিউটারে ইন্টারনেট
থাকে তবে কমপক্ষে একদিন অন্তর অন্তর আপডেট করুননয়তো প্রতি সপ্তাহে
অন্তত একবার করে আপডেট করুন

*)  যদি আপনি আপনার কম্পিউটারের কোনো ফানশন বুঝতে না পারেন তবে
নিজে নিজে তা সমাধান করতে চেষ্টা করবেন নাএতে আপনার
কম্পিউটারের সমস্যা হতে পারেকোনো অভিজ্ঞ কারো সহায়তা নিয়ে
সমাধান করতে পারেন অথবা ইন্টারনেট এ সমস্যাটার সমাধান খুঁজে দেখতে পারেন

*)  কম্পিউটারে কোনো ফাইল পেন ড্রাইভ বা অন্য কোনো ভাবে আনার সময়
তা অবশ্যই  ANTI-VIRUS  দিয়ে চেক করে নিবেন যাতে তা আপনার
কম্পিউটারে  VIRUS  আক্রমণ করতে না পারে

*)  C.P.U.  ,  MOUSE  ,  KEY-BOARD  এবং অন্যান্য পার্টস সব সময়
পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে ময়লা জমতে না পারেবিশেষ
করে  MOUSE  এর নিচে এবং  KEY-BOARD  এর ফাঁকে ময়লা বেশি
জমেতাই তা পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন

*)  অনেকের কম্পিউটারে সবসময় শব্দ হতে থাকেএই শব্দটি অনেকটা ফ্যান
ঘুড়তে থাকার মতোএতে অনেকে কম্পিউটারের পার্টস নষ্ট হয়ে গেছে
মনে করে ভয় পায়এটি তেমন কোনো সম্যস্যা নয়শুধু  C.P.U.
খুলে ফ্যানের পাখায় থাকা ময়লা পরিষ্কার করলেই হবেতবে এই কাজটি
খুবই সাবধানে করতে হবে যাতে ফ্যানের কোনো সম্যস্যা না হয়

*)  যদি আপনি আপনার পছন্দের কোনো সর্টকার্ট  Windows Explorer  এর
উপরের  Toolbar  এ যুক্ত করতে চান যেমন  Move To , Copy To
তবে আপনার  Toolbar  এ ডানপাশের খালি জায়গায় ডান ক্লিক করুন
CUSTOMIZE  এ ক্লিক  করে  যেকোন পরিবর্তন করতে পারবেন

*)  যদি আপনি কোনো ভালো ব্রান্ডের মোবাইল সেট কিনেন তবে কিনার সময়
দেখে নিবেন  SOFTWARE DISK  &  DATA CABLE  আছে কিনা
যদি না থাকে তবে দোকান থেকে চেয়ে নিবেনকারণ এগুলো
কম্পিউটারের সাথে মোবাইলের সংযোগ দিতে প্রয়োজন পরেতাছাড়া
মোবাইলের অনেক সম্যস্যা সমাধান করতে এগুলোর প্রয়োজনসাধারণত
এগুলো মোবাইলের সাথে ফ্রী পাওয়া যায়

*)  যদি আপনি কম্পিউটারের ইন্সটলকৃত সফটওয়্যারের সব সুযোগ সুবিধা
ব্যবহার করতে চান তবে লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করুনকারণ
লাইসেন্স ছাড়া বেশির ভাগ সফটওয়্যারে সব কাজ করা যায় নাসেই
সাথে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করুনকারণ এতে যারা কষ্ট
করে আপনার সুবিধার্থে এসব সফটওয়্যার তৈরি করছে , তারা তাদের প্রাপ্ত
মজুরি থেকে বঞ্চিত হচ্ছে

*)  কম্পিউটারে ভাইরাস আক্রমণ করছে কিনা তা জানতে নিয়মিত
Tools  >-  Folder options  >-  View  >-  Hidden files and
folders  অপশনে  Show hidden files and folders  এ টিক চিহ্ন
আছে কিনা দেখুনযদি আপনি সব সময় টিক চিহ্ন দিয়ে রাখেন এবং
পরে তাতে টিক চিহ্ন না থাকে তবে বুঝতে হবে কম্পিউটারে
ভাইরাস আছে

*)  ধরুন আপনি কোনো পছন্দের ফন্টে কিছু লিখেছেন এবং তা আপনার কোনো
বন্ধুকে পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনার বন্ধুর কাছে সেই ফন্টটি নাও থাকতে
পারেতাই সেই ফাইলটির সাথে সেই ফন্টটিও পাঠিয়ে দেনএতে
ফাইলটি পড়তে তার কোনো সম্যস্যা হবে না

*)  কম্পিউটার সম্পর্কে ধারণা রাখুনজেনে নিন এর কোন পার্টসের নাম
কিকোনটির কাজ কিকোন টি কিভাবে সংযোগ করতে হয়
কিভাবে  অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়এতে আপনি আপনার
সম্যস্যা গুলো নিজে নিজে সমাধান করতে পারবেনএতে কম্পিউটার
এক্সপার্ট এনে কম্পিউটার মেরামত করার প্রয়োজন পরবেনা এবং আপনার
অর্থ বাঁচবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন