মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২

ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে কি করবেন...???


আইকন গুলোর লেখার ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী রং এর হয়ে আছে  সেখেত্রে এটা সমাধান করার কয়েকটি উপায় আমার কাছে আছে চেষ্ট করে দেখুনতো কাজে লাগে কিনা ?
উপায় ০১
> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করুন
> কনটেক্স মেনু থেকে Arrange Icons By ক্লিক করুন
> Lock Web Items on Desktop এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন
এবার Refresh করে দেখুন

উপায় ০২
> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন
> Desktop ট্যাব থেকে Customize Desktop বাটনে ক্লিক করুন
> সেখান থেকে Web ট্যাবে ক্লিক করুন
> সেখান থেকে My Current Home Page ছাড়া সকল কনটেক্স ডিলিট করে দিন
> এবং My Current Home Page    Lock desktop items এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন
> এবার OK করুন > Ok……..
তার পর Refresh করে দেখুন

উপায় ০৩
> আপনার My Computer উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন
> তারপর Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন
> সেখান থেকে Drop Shadows অপশনের টিক মার্ক তুলে দিন
 Ok করে Refresh করে দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন